1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

পিরোজপুরে পল্লীবন্ধু এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রিপন মাহমুদ, পিরোজপুর: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) আসর নামাজের পর জেলা জাতীয় পার্টির উদ্যোগে পিরোজপুর শহরের মধ্য নামাজপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি তৌনিকুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশির আহম্মেদ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা আব্দুল ওহাব তালুকদার।

এ সময় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহেল, মো. হেলাল হোসেন, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি মেহেদী মাসুদ এবং জিয়ানগর উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল। এছাড়াও জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd