1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মতবিনিময় সভায় বাগেরহাট জেলা প্রশাসক:  দুর্নীতির বিরুদ্ধে জিরো   টলারেন্স ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার কর্মরত সকল প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেছেন, কাজের মান বৃদ্ধিতে দুর্নীতির বিরুদ্ধে জিরো  টলারেন্স। সকল প্রশাসনিক দপ্তর থেকে সাধারণ মানুষ সেবা থেকে কোনভাবেই বঞ্চিত হবে না।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী হাবিবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানউল্লাহ, শিক্ষক মোহিবুল্লাহ রফিক, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, অধ্যক্ষ আব্দুস ছালাম, প্রধান শিক্ষক ইউনুছ আলী আকন, মঞ্জুরুল করিম, লিপিকা রানী সহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষক মন্ডলি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশারহাটে ৬ ব্যবসায়ীর মাঝে শুকনা খাবার ও নগদ অর্থ চেক প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ। এর পূর্বে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বিভিন্ন প্রশাসনিক দপ্তর পরিদর্শন করে পরে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd