1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ইরানের শহরে রাতে হামলা চালালো যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইরানে গতকাল রাত থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে গতকাল মঙ্গলবার নতুন করে হামলা হয়েছে। প্রথমে মার্কিন বাহিনী টার্গেট করে বন্দর আব্বাসকে। এর কিছুক্ষণ পর বুশেহরে মিসাইল ছুড়েছে তারা। বুশেহরে রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো। ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বুশেহরে চারটি জায়গায় হামলা হয়েছে। অপরদিকে বন্দর আব্বাসে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করলেও এটি ভেস্তে গেছে। তাদের মধ্যে চুক্তি হয়েছিল আগামী ৬০দিন একে-অপরের ওপর সব ধরনের হামলা বন্ধ রাখবে। কিন্তু টানা তিনদিন ধরে এখন হামলা ও পাল্টা হামলা হচ্ছে। এদিকে গতকাল রাতের হামলায় ইরানের হরমুজগান প্রদেশে তিনজন নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ওই পরিবারের প্রধান রাঙ্গের হাসানজাদেহ বলেছেন, হামলার সময় তিনি বাইরে কাজে ছিলেন। কিন্তু তার দুই ছেলে ও এক পুত্রবধূ ঘরে ছিলেন। মার্কিনিদের হামলায় তারা তিনজন নিহত হয়েছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd