1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে শিক্ষা ব্যবস্থা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থা, উন্নয়নমূলক কাজের গতি ও সামাজিক সমস্যা নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এ সভার আয়োজন করেন। সভায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।
সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, প্রধান শিক্ষক লিপীকা রানী, মো. ইউনুছ আলী আকন, মঞ্জুরুল করিম ও প্রেসক্লাব সভাপতি মসিউর রহমান মাসুম।
আলোচনা শেষে জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী হস্তান্তর ও বাদশারহাট এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd