1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃতদের মঙ্গলবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল সোমবার বিকালে কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিরোজপুর জেলা সদর উপজেলার জুসখোলা এলাকার মো: সোহরাব হোসেন মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে মো: তুহিন হাওলাদার (১৫) কে আটক করে। এসময় তাদের কাছে থাকা ছয় কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। পরে আটকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd