1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

মোট বৃত্তিপ্রাপ্ত ২৪, ট্যালেন্টপুলে ১৯ , সাধারণ গ্রেডে ৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সেরা সাফল্য মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি: পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলায় সেরা কৃতিত্ব অর্জন করেছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবছর অত্র বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি লাভ করেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু। তিনি জানান প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ অত্র বিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১২ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অত্র বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ট্যালেন্টপুলে ১৯ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন। উল্লেখ্য এবছর অত্র উপজেলায় ৫৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে যার মধ্যে ১৯ জন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভাবনীয় এ সাফল্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, সাবেক প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন সহ সকল সহকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মুহাম্মদ শফিয়ার রহমান সহ শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন মহল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd