1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

হত্যার হুমকি পেলেন কলম্বিয়ান ফুটবলার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোতে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে কলম্বিয়া। আশা জাগিয়েও কোয়ার্টার ফাইনালে পা রাখতে পারেনি লাতিন দলটি। বাদ পড়ার পর দেশটির মিডফিল্ডার জ্যামিন্টন ক্যাম্পাজ ও তার পরিবার হত্যার হুমকি পেয়েছেন। কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। সেই ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের সুযোগ নষ্ট করেন তিনি। তার শট লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচের মোড় ঘুরে যায়। সেই ম্যাচের পর আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ক্যাম্পাজের সামাজিক যোগাযোগমাধ্যম নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে যায়। দেওয়া হয় হত্যার হুমকিও। পরিস্থিতির কারণে তিনি মন্তব্য করার সুযোগ সীমিত করে দেন। নিরাপত্তার স্বার্থে সতীর্থদের সঙ্গে দেশে ফেরার বিমানে না ওঠার সিদ্ধান্তও নেন। ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘নিজ দেশের প্রতিনিধিত্ব করার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবারের সদস্যদের ভয়ভীতি বা হুমকির মুখে পড়তে হওয়া উচিত নয়।’ ইনস্টাগ্রামে নিজের হতাশার একটি ছবি পোস্ট করে ক্যাম্পাজ লিখেছেন, ‘ফুটবলে কঠিন মুহূর্তও থাকে। আমার কলম্বিয়া, আমরা যেন কখনো সম্মানবোধ হারিয়ে না ফেলি। হতাশা বা দুঃখ থাকতে পারে, কিন্তু কোনো আবেগই ঘৃণা বা ভয়ের মধ্যে বেঁচে থাকার কারণ হতে পারে না।’ ঘটনার পর হুমকিদাতাদের শনাক্ত করতে দ্রুত তদন্তের জন্য দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd