1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

লালমনিরহাট সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোরে ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯ এস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে বিএসএফের ওই চেষ্টা সফল হয়নি।

বিজিবির কঠোর অবস্থানের কারণে তিন নারী বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, “বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd