1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ভারতকে পাত্তা না দিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতকে কোনোরকম পাত্তাই দিচ্ছে না ইংল্যান্ড। এবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। দারুণ এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড, এগিয়ে গেছে ৩-০ ব্যবধানে। ব্রিস্টলে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী মিলে তোলেন ২৩ রান। ১টি করে চার এবং ছক্কায় সূর্যবংশী তোলে ১০ বলে ১৫ রান। তাকে বিদায় করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন পেসার জফরা আর্চার। তিনে নেমে অভিষেক শর্মার সাথে যোগ দেন ঈশান কিষাণ। ৬ বলে ৪ রানের ইনিংস খেলে দলের ৩৩ রানের মাথাতে বিদায় নেন ঈশান। পাওয়ারপ্লেটা অত ভালোভাবে কাজে লাগাতে পারেনি ভারত। ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে তুলেছে ৪৪ রান। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন ওপেনার অভিষেক। ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ওপেনার। এরপর ক্রিজে জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার এবং শিভাম দুবে। শক্ত হাতে দলের হাল ধরেছেন অধিনায়ক আইয়ার। কার্যকরী ব্যাটিংয়ে সামাল দিয়েছেন পরিস্থিতি। দুবে কিছুটা সংগ্রাম করেছেন। তবে রানও বের করেছেন। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন আইয়ার। দুবে ২৩ বলে ২২ রান করে সাজঘরে ফিরে যান। ফিফটি ছুঁয়েছেন অধিনায়ক আইয়ার। ফিফটির পরেও চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং। এক প্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন শ্রেয়াস আইয়ার। বাকিদের মধ্যে ৮ বলে ১১ রান করেছেন তিলক ভার্মা। সমান বলে ৫ রান করেন ওয়াশিংটন সুন্দর। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ৪৯ বলে ৮০ রানের ঝলমলে ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শ্রেয়াস আইয়ার। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন জফরা আর্চার এবং জশ টাং। উইল জ্যাকস এবং আদিল রশিদ ১টি করে উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে দলের ১৩ রানের মাথাতেই ভেঙেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি। ৮ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জস বাটলার। তবে টিকে থাকা ওপেনার ফিল সল্ট এবং তিনে নামা অধিনায়ক হ্যারি ব্রুক মিলে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন ব্রুক। সল্টও ছিলেন দারুণ সাবলীল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে দ্রুত রান বের করেছে ইংল্যান্ড। পাওয়ারপ্লের ফায়দাও লুটেছে সুদে-আসলে। ৬ ওভারে বাটলারের উইকেট হারিয়ে ৬২ রান তোলে ইংল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও চলেছে সল্ট-ব্রুকের উইলোবাজি। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছে ইংলিশরা। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেছেন সল্ট-ব্রুক। বের করেছেন বাউন্ডারি। সুযোগ বুঝে সিঙ্গেলস-ডাবলস নিয়েছেন। দলের রানের চাকা ছিল সচল। ভারতীয় বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন দুজন। মাত্র ২১ বলে ফিফটি ছুঁয়েছেন হ্যারি ব্রুক। ফিফটির পরেও চালিয়েছেন তাণ্ডব। ব্রুকের পর ফিফটি ছুঁয়েছেন ফিল সল্টও। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত জয়ের দিকে ছুটেছে ইংল্যান্ড। শেষ দিকে আর উইকেটও পড়েনি। হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে গেছে ইংলিশরা। ৩৭ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে ইংল্যান্ড। ৩৫ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। অন্যদিকে ৪২ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন ফিল সল্ট। ভারতের হয়ে ১ উইকেট শিকার করেছেন আর্শদ্বীপ সিং। বাকিরা হাত ঘোরালেও উইকেটের দেখা পাননি। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো ইংলিশরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd