1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  খুলনার পাইকগাছায় সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় বাস, ট্রাক ও পণ্যবাহী ভারী যানবাহনসহ সব ধরনের পরিবহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। গর্তগুলোতে পানি জমে কাদায় পরিণত হওয়ায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
‎আঠারো মাইল পাইকগাছা সড়কের গদাইপুর বাজারে বাক সরলীকরণ করা রাস্তার মুখে মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাক সরলীকরণ করা হলেও দক্ষিণ পোশের রাস্তায় বাক তৈরি হয়েছে। আর বাকের মুখে বড় গর্ত সৃস্টি হয়েছে। স্থানিয়রা গর্তে ভাঙ্গা ইট ফেলে কিছুটা ভরাট করে বাশেঁ লাল কাপড় বেধে দিয়েছে।
‎উপকূলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছা। প্রতিদিন মাছ, কৃষি ও বাণিজ্যপণ্য ভারি যানবাহনের সরবরাহ করা হয়। তাছাড়া ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহগামী পরিবহন, ট্রাক, বাস, মাইক্রোবাস, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ হাজার হাজার গাড়ী চলাচল করে। গর্তটি সংস্কার না করলে ভেঙ্গে আরো বড়ো হবে বাড়বে দুর্ঘটনা।
‎প্রায়ই অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে গর্ত দেখতে না পেয়ে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
‎খুলনা সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল ইসলাম বলেন, সড়কের গর্তটি খুব দ্রুত মেরামত করে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd