1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ভারতের কাছ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অস্ত্র এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। গতকাল মঙ্গলবার ভারতের এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। একই দিন দুই দিনের সফরে জাকার্তায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রয়টার্স জানিয়েছিল, প্রায় ৬৩ কোটি ডলার মূল্যের এ চুক্তি মোদির সফরেই সই হতে পারে। চুক্তি হলে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনা তৃতীয় দেশ হবে ইন্দোনেশিয়া। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ তিন প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যায়। আর অস্ত্র ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার রুশ নির্মিত সুখোই যুদ্ধবিমানে ব্যবহার করা যাবে। বিশ্লেষকদের মতে, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা রপ্তানির জন্য বড় সাফল্য। একই সঙ্গে এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত-ইন্দোনেশিয়া কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে, যেখানে চীনের ক্রমবর্ধমান প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়া জানিয়েছিল, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তারা। গত বছর পাকিস্তানের সঙ্গে সংঘাতে প্রথমবার ব্রহ্মস ব্যবহার করার পর বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ আরও বেড়েছে। এরই মধ্যে ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মস রপ্তানির চুক্তি করেছে ভারত। জাকার্তা সফরে মোদি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd