1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ইংল্যান্ডের কাছে মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে গেলো ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের সাথে লড়তেই পারেনি ভারত। ইংলিশদের তোলা ২০১ রানের জবাবে মাত্র ৭৬ রানেই অলআউট হয়েছে ভারত। ভারতের ইতিহাসের সর্বনিম্ন রান এটি। ম্যাচটা ১২৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে টসে জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংলিশরা। দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার মিলে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন। বাটলারের তাণ্ডব বেশিক্ষণ স্থায়ী হয়নি যদিও। ২১ বলে ৩৬ রান করে দলের ৪৩ রানের মাথাতে থেমেছেন জস বাটলার। পাওয়ারপ্লের ৬ ওভারে বাটলারের উইকেট হারিয়ে ৪৯ রান তোলে ইংল্যান্ড। বাটলারের বিদায়ের পর নিজের খেল শুরু করেন ফিল সল্ট। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন দলের বোর্ডে। এক প্রান্ত ধরে খেলে গেছেন। তিনে নামা অধিনায়ক হ্যারি ব্রুক ১২ বলে ১৬ রান করে থেমেছেন। ৯ বলে ১৩ রান করেন জ্যাকব বেথেল। টম ব্যান্টন মেরেছেন গোল্ডেন ডাক। সল্ট চালিয়ে খেলেছেন। ছুঁয়েছেন ফিফটিও। দলের ১৫৮ রানের মাথাতে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলে থেমেছেন ফিল সল্ট। সল্টের বিদায়ের পর ইংল্যান্ডের হাল ধরেছেন স্যাম কারান। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বের করেছেন। শেষ পর্যন্ত টিকে থেকে খেলেছেন ২৪ বলে ৪১ রানের ঝলমলে এক ইনিংস। বাকিদের মধ্যে ৭ বলে ১৪ রান করেন উইল জ্যাকস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন হার্শিত রানা এবং প্রিন্স যাদব। ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। জবাব দিতে ভারতের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। ভালো শুরু পেয়েছিলেন দুজন। তবে ২৩ রানেই ভেঙেছে জুটি। ৭ বলে ১০ রান করে বিদায় নেন অভিষেক। পরের ওভারে বিদায় নেন বিস্ময়বালক সূর্যবংশীও। ৫ বলে ১৩ রান করেছেন তিনি। পাওয়ারপ্লের মধ্যে আরও ৩ উইকেট হারিয়েছে ভারত। একে একে সাজঘরে ফিরে গেছেন ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেল। ৯ বলে ১৩ রান করেছেন ঈশান। ৪ বলে ৫ রান করেছেন অধিনায়ক আইয়ার। অক্ষর ৪ বলে করেছেন মাত্র ১০ রান। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ভারত। পাওয়ারপ্লে শেষেও চলেছে ব্যাটিং ধস। ক্রিজে নেমে একদমই সুবিধা করতে পারেননি তিলক ভার্মা। ১১ বল খেলে করেছেন মোটে ৩ রান। লেজের দিকের ব্যাটাররা ক্রিজে দাঁড়াতেই পারেননি। একে একে আউট হয়েছেন শিভাম দুবে, আর্শদ্বীপ সিং, হার্শিত রানারা। ১৩ বলে ৯ রান করে বিদায় নেন রানা। শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেছেন বরুণ চক্রবর্তী। ৭ বল খেলে মাত্র ৫ রান করেছেন বরুণ। ইংলিশ বোলারদের সামনে টিকতেই পারেননি ভারতের ব্যাটাররা। ১১.৪ ওভারের খেলা শেষে মাত্র ৭৬ রান তুলেই অলআউট হয়েছে ভারত। ৪ ব্যাটার বাদে আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। কেউ ২০ রানও করতে পারেননি, সর্বোচ্চ ১৩ রান করেছেন দুজন। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন জশ টাং। ৩ উইকেট তোলেন জফরা আর্চার। ২ উইকেট নেন আদিল রশিদ। ১ উইকেট শিকার করেছেন উইল জ্যাকস। সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। চতুর্থ টি-টোয়েন্টি আজ বৃহস্পতিবার ব্রিস্টলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd