1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শেখ হাসিনার ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের বললেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “শেখ হাসিনার দেশে ফিরতে আইনগতভাবে অবশ্যই কোনও বাধা নেই। তিনি ফিরবেন, সারেন্ডার করবেন এবং জামিন চাইবেন। সেটা আমাদের নরমাল সিআরপিসি প্রক্রিয়া। দেশে ফিরলে অবশ্যই তিনি এগুলো ফলো করবেন।”

বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলে যারা থাকেন, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd