শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনিতে মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে কপিলমুনি ফাঁড়ী পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাড়ীর ইনচার্জ ইন্সপেক্টর
মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ, এসময় মৃতঃ রফিকুল বিশ্বাসের ছেলে
রায়হান বিশ্বাস (২৫) এর বসত ঘর থেকে ৫১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় ওই
গ্রামের খালেক খালেক বিশ্বাসের ছেলে মোঃ সুজন বিশ্বাস (২৮) কেও আটক হয়। ঘটনায়
পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে, যার নং ০৪। এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর
ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম বলেন, “ওরা দুজন দীর্ঘদিন মাদকে সম্পৃক্ত ছিলেন। যারা
মাদকে সংশ্লিষ্ট আছেন তাদের কোন ছাড় নেই।”