1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার(৬ জুলাই) বেলা ১২টার দিকে একটি বনার্ঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা  দিপিকা তরফদার।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম ও সাংবাদিক গনেশ পাল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd