1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : থাইল্যান্ডে এক বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় একটি পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় নিহত ভিক্ষুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে গতকাল শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির ১১ বছর বয়সী এক কিশোর ওই ট্রাকটি চালাচ্ছিল বলে জানা গেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় মুকদাহান হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে গত বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার পর আরও ১০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি আটজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে। তখন ৩৫ জন ভিক্ষু এবং ৫ জন সাধারণ অনুসারী একটি তীর্থযাত্রার অংশ হিসেবে রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। পুলিশ জানায়, ট্রাক চালাচ্ছিল ১১ বছর বয়সী একটি বালক। সে তার বাবা-মায়ের গাড়ি অনুমতি ছাড়া নিয়ে চালাচ্ছিল। দুর্ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু নিহত হয়। পরে হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়। মুকদাহান সিটি পুলিশের প্রধান প্রযুত রুয়াংথংকাম এএফপিকে জানান, ওই কিশোর এখনও পুলিশের কাছে কোনো জবানবন্দি দিতে সক্ষম হয়নি। তাকে শিশু কল্যাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার সঙ্গে তার মা রয়েছেন। থাইল্যান্ডে ১২ বছরের কম বয়সীদের কোনো ফৌজদারি দায়বদ্ধতা নেই পুলিশ তদন্তের অংশ হিসেবে বেঁচে থাকা ভিক্ষুদের কাছ থেকেও সাক্ষ্য নিচ্ছে বলে তিনি জানান। থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা প্রায়ই ধর্মীয় শোভাযাত্রা পরিচালনা করেন এবং সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছাসূচক দান গ্রহণ করেন। মুকদাহানের একটি পাহাড়চূড়ার মন্দির ওয়াট রোই ফ্রা ফুত্থাবাত ফু মানোরমের এক প্রতিনিধি জানান মুকদাহানের পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দির ওয়াট রোই ফ্রা ফুত্থাবাত ফু মনোরোমের একজন প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ও আহত ভিক্ষুদের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদের মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd