1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র সংযত করতে ব্যর্থ হলে ইসরায়েলকে কড়া ‘শিক্ষা’ দেবে ইরান: আরাঘচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সংযত করতে ব্যর্থ হয় তাহলে ইরান নিজেই তেল আবিবকে ‘শিক্ষা’ দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্-এ দেওয়া এক পোস্টে এই কড়া বার্তা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। খবর রোয়া নিউজের। আরাঘচির এই মন্তব্যটি সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এসেছে। সমপ্রতি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘হত্যার জন্য চিহ্নিত’ করা হয়েছে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে ইসরায়েল। এর জবাবে এঙ্ পোস্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষতির ‘ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষর’-এর প্রসঙ্গে টেনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তির শর্তগুলো সবার সামনে ‘একেবারে স্পষ্ট এবং প্রকাশ্য’। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ‘তেল আবিবে তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখবে (নিয়ন্ত্রণে রাখবে)’। আরাঘচি হঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি এটি উপেক্ষা করে, তাহলে ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে তেহরান ‘অবলম্বে শক্তিশালী জবাব’ দেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd