বুধবার (২ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা ৫৫ মিনিটে উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বারাশিয়া গ্রামের মনির শেখ ওরফে মনি (৪৭), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের সবুজ মিয়া (৩০), ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হাফিজুর রহমান মোল্লা (৩৭) এবং বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার তৌহিদুল ইসলাম ওরফে শেখ তামিম (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনির শেখের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে বাড়ির ছাদ থেকে আটক করা হয়। তবে আরও তিন থেকে চারজন পালিয়ে যেতে সক্ষম হন।
এসময় আটক মনির শেখের কাছ থেকে ২ হাজার ৮০০ পিস, সবুজ মিয়ার কাছ থেকে ৬০০ পিস, হাফিজুর রহমানের কাছ থেকে ৬০০ পিস এবং তৌহিদুল ইসলামের কাছ থেকে ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া মনির শেখের কাছ থেকে মাদক বিক্রির ৭১ হাজার ৯২০ টাকা, দুটি বাটন ফোন ও সবুজ মিয়ার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ভাষ্য, এসব মোবাইল ফোন মাদক ব্যবসায় ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, বারাশিয়া গ্রামের মনির শেখ ওরফে মনি একজন চিহ্নিত মাদক কারবারি। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।