বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কর্মরত ৬৬ জন কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বুধবার (১ জুলাই) সকাল থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মীরা। এ সময় তারা অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পূর্বে কর্মরতদের পুনর্বহালের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, সরকারি আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে কর্মরত ৬৬ জনকে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেওয়া হলেও পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতা নিশ্চিত করা হয়নি।
তাদের দাবি, নিয়োগপ্রাপ্তদের অনেকেই কোনো লিখিত বা মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন। অন্যদিকে, যারা নির্ধারিত নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের অনেকেরই নাম চূড়ান্ত তালিকায় নেই। এছাড়া ভাইভার জন্য পূর্বে প্রকাশিত প্রার্থীদের তালিকার সঙ্গে বর্তমানে নিয়োগপ্রাপ্ত ৯৪ জনের তালিকার কোনো মিল নেই বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার সাংবাদিক দের বলেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের
নিয়োগে অনিয়মের অভিযোগকে ঘিরে হাসপাতালজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।