1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

‎পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬

‎পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবাইদুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার  লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু ওবাইদুল্লাহ ওই গ্রামের কৃষক মো. রফিকুল সরদারের ছেলে।
‎পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পানির মোটরের সুইচ দিতে গেলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
‎বর্তমানে শিশুটির মরদেহ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd