মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর সরালিয়া গ্রামে শহীদ কর্পোরাল শরিফুল ইসলাম ( ইঞ্জিনিয়ার্স ব্যাটিলিয়ান) এর পরিবারের কাছে নবনির্মিত একটি গৃহের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে বেঙ্গল রেজিমেন্টের তত্ত্ব্ধসঢ়;বাবধানে নির্মিত গৃহটি পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে
হস্তান্তর করেন, ৬৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ন (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি বলেন, “শহীদ কর্পোরাল শরিফুল ইসলামের পরিবারের পাশে
দাঁড়াতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। দেশের জন্য জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারকে সহায়তা করা
আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন। দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।