1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় তিব্র নিন্দা ভারতের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিদেশ: আফগানিস্তানে পাকিস্তানের সামপ্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বেপরোয়া ও নির্লজ্জ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে ভারত। নয়াদিল্লির মতে, এ হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, পাকিস্তান দাবি করেছে তারা সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে এ হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের এই নির্লজ্জ আগ্রাসন আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এটি পাকিস্তানের দীর্ঘদিনের বেপরোয়া আচরণেরই প্রতিফলন এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে সীমান্তের বাইরে মরিয়া সহিংসতা চালানোর একটি ব্যর্থ চেষ্টা। এদিকে তালেবান সরকারের দাবি, রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে পাকিস্তানের চালানো ডাবল-ট্যাপ হামলায় পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে ৩৬ জন বেসামরিক মানুষ নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, হামলায় ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ইসলামাবাদের দাবি, তারা করাচিতে সপ্তাহান্তে সংঘটিত প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল। তবে আফগান কর্তৃপক্ষ বরাবরের মতোই তাদের ভূখণ্ডে এ ধরনের সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির অভিযোগ অস্বীকার করেছে। সূত্র : এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd