এই জীবনে কয়েকটা দিন একটুকু সুখ পেতে
সবাই করো দোয়াদরুদ ব্রাজিল যেন জেতে!
ব্রাজিল যদি খেলায় হারে, বুঝতেছ কী হবে?
খেলা দেখা উঠবে মাথায় ওদের উপদ্রবে!
বিশ্বকাপে নিজ দল নেই, সেই না থাকার ফলে
পথ ঘাট সব পিছলা হবে ওদের চোখের জলে!
কেউ জানো না কী পারে না ব্রাজিল সমর্থকে!
বি বাড়িয়ায় বাঁশের বাড়ি মারবে মাথায়, শখে!
সারাক্ষণই বান মারবে, চালাবে বদদোয়া
দেখবে মাঠে নেইমার না, এমবাপ্পে শোয়া!
মেসি ব্যথায় কাতরাচ্ছে, খোঁড়াচ্ছে ডেম্বেলে
ব্রাজিল অনেক ভয়ের জিনিস খেলায় হেরে গেলে!
ব্রাজিল দলের বিপক্ষরা থাকুক রে গোল খেতে
সবাই করো দোয়াদরুদ ব্রাজিল যেন জেতে!