1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ফকিরহাটে খামারিদের মাঝে শিং মাছের পোনা ও কৃষি উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে গৃহস্থালির কাজে ব্যবহৃত পুকুরে দেশীয় শিং মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত খামারিদের মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা, সবজির বীজ, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
এ সময় ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, মাঠ সহায়ক সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাস, মোস্তাহিদ বিল্লাহ, জিল্লুর রহমানসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৬ জন নির্বাচিত খামারির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি খামারিকে ৬ হাজারটি শিং মাছের পোনা, ৯ ধরনের সবজির বীজ, ২ ধরনের মাছের ফিড, ১ বস্তা জৈব সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালির কাজে ব্যবহৃত পুকুরকে উৎপাদনমুখী করে দেশীয় শিং মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd