1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ৩৬ বেসামরিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিদেশ: আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তাদের দেশের পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৩৬ বেসামরিক নিহত ও আরও ১৬৩ জন আহত হয়েছেন। তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক মাধ্যম এঙ্ এ এক পোস্টে বলেছেন, “গত রাতে চালানো এই হামলার ফলে ৩৬ বেসামরিক শহীদ হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আর আরও ১৬৩ জন আহত হয়েছেন। আল জাজিরা পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, করাচিতে সিন্ধু রেঞ্জার্সের শিবিরে বোমা ও বন্দুক হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর স্থল অভিযান ও আকাশ হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, দেশজুড়ে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর অনেকগুলো হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। এঙ্ এ করা পোস্টে তারার বলেন, “আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিয়া, পাকতিকা ও কুনারে তিনটি লক্ষ্যস্থল নির্ভুল আঘাত ধ্বংস করা হয়েছে।” কয়েক বছর ধরে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলো একের পর এক হামলার শিকার হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এসব হামলার অধিকাংশের জন্য পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) জঙ্গি গোষ্ঠীকে দায় দিচ্ছে। গত শনিবার রাতে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে আধাসামরিক বাহিনী সিন্ধু রেঞ্জার্সের আঞ্চলিক সদরদপ্তরে বোমা ও বন্দুক হামলায় বাহিনীটির তিন সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন আক্রমণকারী নিহত ও আরেকজন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আফগান নাগরিক হিসেবে শনাক্ত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের উপদল জঙ্গি গোষ্ঠী জামাত-উল-আহরার। “পাকিস্তান এই হামলার দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালাবে,” তখনই বলেছিল পাকিস্তান সামরিক বাহিনী। তারার দাবি করেন, আফগান সীমান্তের এই প্রদেশগুলোতে পাকিস্তান তালেবানের গোপন ও সুরক্ষিত আস্তানাগুলোকে লক্ষ্যস্থল করা হয়। পাকিস্তান তালেবান আফগান তালেবান থেকে পৃথক একটি সশস্ত্র গোষ্ঠী। তবে এই দুই তালেবানের মধ্যে মিত্রতা আছে। জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তানের নিরাপদ আস্তানায় থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রাণঘাতী হামলা চালাতে আফগান ভূখণ্ড ব্যবহার করছে বলে অভিযোগ ইসলামাবাদের। কাবুল এ অভিযোগ প্রত্যাখ্যান করে তারা কোনো জঙ্গি গোষ্ঠীকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে না বলে পাল্টা দাবি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd