1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

‎খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর ত্রৈ-মাসিক সভা ও সুন্দরবনের প্লাস্টিক দুষণ বিষয়ক প্রতিবেদনের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।
‎২৮ জুন রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে জার্নালিজম ফর সুন্দরবন এর সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। সভা সঞ্চালনা করেন বেসরকারি সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী সুভাশীষ ভট্ট্রাচার্য।
‎সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক কৌশিক দে, মোস্তফা জামাল পপলু, কাজী শামীম আহমেদ, ইয়াসিন আরাফাত রুমি, প্রবীর বিশ্বাস, উত্তম মন্ডল, শিপন ভূঁইয়া, মোঃ আব্দুল আজিজ, আব্দুল হামিদ, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, দীপক কুমার সরদার, মোস্তফা কামাল, রুপান্তরের জেলা কো-অর্ডিনেটর সাকি রেজওয়ানা প্রমুখ।
‎বেসরকারি সংস্থা রুপান্তরের সহযোগিতায় সভায় গত তিন মাসে সুন্দরবনের প্লাস্টিক দুষণ বিষয়ক প্রতিবেদনের জন্য প্রকাশ ঘোষ বিধান, কৌশিক দে ও মোস্তফা জামাল পপলুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
‎সভায় বক্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকায় সাংবাদিকদের বনের দুষণ বন্ধ, সম্পদ রক্ষায় ঘটনার পেছনের খবর তুলে আনতে হবে। সুন্দরবন ছাড়া খুলনাসহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের টিকে থাকা অসম্ভব। এজন্য দেশি-আন্তর্জাতিক মানের গবেষণা বিশ্লেষণ ও বাস্তবতা উপস্থাপন জরুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd