1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়েছে। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান  ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজন করে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ২৮ জুন রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে  ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd