1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র মেনে চলছে: জেডি ভ্যান্স

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিদেশ: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র মেনে চলছে। তবে সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে ইরানের কোনও আপত্তি থাকলে তারা ফোন করে জানাতে পারে। অন্যথায় সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের বিষয়ে একসময় মার্কিন হস্তক্ষেপের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হলেও, বর্তমানে ট্রাম্প প্রশাসনের এই সংঘাত বিষয়ক প্রধান ব্যক্তি জেডি ভ্যান্স বলেন, আমেরিকানরা যুদ্ধবিরতি চুক্তি যা সমঝোতা স্মারক হিসেবেও পরিচিত তা পুরোপুরি মেনে চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। আমরা সেটি সম্মান করেছি। এই সমঝোতা স্মারকটি যেভাবে প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে যদি তাদের কোনও দ্বিমত থাকে, তবে তারা ফোনে কথা বলতে পারে। কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd