1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত: নিহত ৯২০, আহত ৩৩৬০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন শহরে ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া জোড়া ভূমিকম্পের পর গত ২ দিনে ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) জর্জ রদ্রিগুয়েজ। এক বিবৃতিতে তিনি বলেছেন, ধ্বংসস্তূপগুলোতে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা অব্যাহত আছে এবং সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে গত বুধবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এতে রাজধানী কারাকাসের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, সর্বশেষ এ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার মারাকাই ও কারাকাসেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে দক্ষিণ আমেরিকার দেশটিতে গত বুধবার ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। এ ছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, লা গুয়াইরা রাজ্যের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd