1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন, বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬

যুদ্ধবিরতি চুক্তির পরও হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে তিনি যুদ্ধবিরতি চুক্তির একটি ‘নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর দিকে অন্তত চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন ছুড়েছে।

ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

তবে হামলার সুনির্দিষ্ট সময় কিংবা আক্রান্ত জাহাজের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই হামলার জন্য ওয়াশিংটন ইরানকেই দায়ী করছে।

হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে অবস্থানরত নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হামলার ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি।

অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। এতে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে, যার ফলে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না। এছাড়া এমন ক্ষেত্রে জাহাজগুলোর বিমা বা সংশ্লিষ্ট কোনো দায়ভারও তারা গ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে যে, অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক, অপারেটর ও কমান্ডারের ওপর বর্তাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd