1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

‘ফুটবল আমাকে এতটা কাঁদাবে ভাবিনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬

স্পেনের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে করা এক ক্ষমার অযোগ্য ভুলে উরুগুয়েকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পর ভেঙে পড়েছেন দলটির ৪০ বছর বয়সী তারকা গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ম্যাচ শেষে অত্যন্ত ভারী মন নিয়ে কিন্তু সাহসিকতার সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এস্তুদিয়ান্তেসের এই গোলরক্ষক।নিজের পারফরম্যান্সের নির্মম সমালোচনা করার পাশাপাশি উরুগুয়ের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ম্যাচের প্রথমার্ধে মুসলেরার ভুলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

এই ধাক্কা সইতে না পেরে হাফ-টাইমের বিরতিতে কোচ মার্সেলো বিয়েলসাকে নিজেকে তুলে নেওয়ার অনুরোধ করেন মুসলেরা। ফলে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামা হয়নি তার।
বেঞ্চে বসেই দেখতে হয়েছে দলের বিদায়। ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে না পেরে মুসলেরা বলেন, ‘আমি কখনো কোনো পরিস্থিতি থেকে লুকিয়ে যাইনি, সবসময় সবকিছুর মুখোমুখি হয়েছি।
উরুগুইয়ানদের সঙ্গে কথা বলার এটাই আমার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই খেলাটার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হবে, তা আমি কখনো কল্পনাও করিনি। বিশেষ করে এই বিশ্বকাপের জন্য আমি যেভাবে কঠোর পরিশ্রম করেছি, যেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম, তা ভাবলে আরও বেশি কষ্ট হচ্ছে। ম্যাচ শেষে ড্রেসিংরুমে সবাই যখন একটু শান্ত হলো, আমি ছেলেদেরও এই কথাই বলেছি।’নিজের ব্যর্থতা অকপটে স্বীকার করে এই অভিজ্ঞ ফুটবলার আরও বলেন, ‘এত প্রস্তুতির পরও আমি একটি ভালো বিশ্বকাপ

উপহার দিতে না পারার আফসোসে ভুগছি। আমি ড্রেসিংরুমে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছি এবং এখন সমস্ত উরুগুয়েনদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, যদিও আমি জানি কেবল ক্ষমাই যথেষ্ট নয়।’

ক্যারিয়ারের এমন করুণ সমাপ্তির পরও ভবিষ্যতের দিকে তাকানোর চেষ্টা করছেন নিজের ৫ম বিশ্বকাপ খেলা এই তারকা। গোলরক্ষক পজিশনের নির্মম বাস্তবতা তুলে ধরে মুসলেরা বলেন, ‘এখন আমার কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর দিন, আবার নতুন করে শক্তি সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার পালা। কারণ এই খেলাটা এবং বিশেষ করে গোলরক্ষকের পজিশনটাই এমন, কখনো এটি আপনাকে অনেক কিছু দেবে, আবার কখনো সবকিছু কেড়ে নেবে। আমার ভাগ্যে যা ছিল তা আমাকে মেনে নিতেই হবে এবং সামনে যা আছে তার মুখোমুখি হতে হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd