1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

চোট পেয়েছেন সালাহ, দুশ্চিন্তায় মিশর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬

ফুটবল ইতিহাসে শনিবার (২৭ জুন) নতুন রেকর্ড গড়েছে মিশর। ১৯৩৪ সাল থেকে ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে মিশর।কিন্তু গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে নক আউটে যেতে পারেনি কোনোবারই। অবশেষে ৯২ বছর পরে কাটলো সেই খরা।

শনিবার গ্রুপের শেষ ম্যাচে ইরাননের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেও বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ পৌঁছে গিয়েছে মিশর। তবে নকআউট পর্বের আগে বড় ধাক্কা খেল তারা।

দলের তারকা ফরোয়ার্ড ও প্রাক্তন লিভারপুল ফুটবলার মোহামেদ সালাহ্‌ ইরানের বিরুদ্ধে ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন। পরে কোচ জানান, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সালাহ।
কিন্তু, কতেিটা গুরুতর চোট? খেলতে পারবেন পরের ম্যাচগুলো? ম্যাচের ফল তখন ১-১। তবুও ৫৭ মিনিটের মাথায় সালাহ্‌কে তুলে নেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তখনই তাকে নিয়ে চিন্তা বাড়ছিল। সালাহ’র পরিবর্তে নামানো হয় মোস্তাফা জিকোকে। ম্যাচ শেষে এই নিয়ে মুখ খোলেন মিশরের কোচ। তিনি জানান, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন সালাহ।হাসাম হোসেন বলেন, ‘আমি সালাহর সঙ্গে কথা বলেছি। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং এটা খুব বড় কোনো চোট নয়। মেডিক্যাল স্টাফরা নজর রাখছেন ওর উপরে। এখনও আমাদের কাছে সময় আছে বেশ কিছুটা। আমার বিশ্বাস, ও ফিরে আসবে। সালাহ্‌ নিজেও আমাকে আশ্বস্ত করেছে যে ও ঠিক হয়ে যাবে।’

৪৮ দলের বিশ্বকাপে মিশর প্রথমবারের মতো গ্রুপপর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে। তবে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট ম্যাচে যদি সালাহ খেলতে না পারেন, তা মিশরের জন্য বড় ধাক্কা হবে।

চলতি বিশ্বকাপে মিশরের হয়ে একটি গোল ও দু’টি অ্যাসিস্ট করেছেন এই তারকা উইঙ্গার। টুর্নামেন্টে বাজিমাতের জন্য দলের অন্যতম বড় ভরসা তিনিই। একান্তই তিনি খেলতে না পারলে বাড়তি চাপ থাকবে ওমর মারমৌশদের উপরে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd