1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়ল (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৪ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান।
আটক মোতাহার মোড়ল কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।
মো. মিজানুর রহমান বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোতাহার মোড়লের নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd