1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মোরেলগঞ্জে ডা. শিব্বির আহমেদ এর সহধর্মীনির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বনামধন্য চিকিৎসক, মোরেলগঞ্জ থেকে প্রকাশিত পাক্ষিক দক্ষিণাঞ্চল সমাচার ও দক্ষিণাঞ্চল ২৪ ডট কম এর সম্পাদক ডা. মো. শিব্বির আহমেদ এর সহধর্মীনি ফিরোজা আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ জুন) বেলা ১১ টার দিকে স্টোক জনিত কারনে নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
সোমবার আসর নামাজবাদ কুঠিবাড়ি মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পাক্ষিক দক্ষিণাঞ্চল সমাচার ও দক্ষিণাঞ্চল ২৪ ডট কম এর সম্পাদক ডা. মো. শিব্বির আহমেদ এর সহধর্মীনির মৃত্যুতে গভীর শোক ও শোকসস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd