1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

মোরেলগঞ্জে ছেলের হাতে  পিতা গুরুত্বর জখম!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
মোরেলগঞ্জ প্রতিনিধি: গেরহাটের মোরেলগঞ্জে ছেলের হাতে পিতা  মো. তোফাজ্জেল শেখ (৯৫) গুরুত্বর জখম হয়ে মোরেলগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিতা বাদি হয়ে ছেলে বাবুল শেখ সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শনিবার দুপুরে বৃদ্ধ তোফাজ্জেল শেখর বাসভবনে এক প্রেস ব্রিফিং এ অভিযোগ তুলেছেন।
  অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের বৃদ্ধ মো. তোফাজ্জেল শেখ (৯৫) ১৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১৩ জনু বিকেলে পৌছানো মাত্র ছেলে মো. বাবুল শেখ পথগতিরোধ করে মো. বাবুল শেখ (৪০), পিতা তোফাজ্জেল শেখকে জমি বেশী লিখে দিতে বলে আমি জমি বেশী লিখে দিতে অস্বীকার করায় আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে নিশেধ করা হলে পিতাকে ডান পায়ের ওপর  কোপ মারে। পরে স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসাপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নয়ন চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
  এ বিষয়ে বৃদ্ধ পিতা মো. তোফাজ্জেল শেখ বলেন, শরীয়ত মোতাবেক ছেলে মেয়ে পরিমাপ অনুযায়ী জমি পাবে। কিন্তু আমার ছেলে নেশায় আসাক্ত হয়ে বেশী জমি লিখে নিতে চায়। আমি বেশী জমি দিতে অস্বীকার করায় আমাকে কুপিয়েছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।  এ বিষয়ে ছেলে বাহাদুর শেখের সাথে  যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
 এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ছেলে কর্তৃক পিতা জখম হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd