1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল পরীক্ষা চালালো ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভার্গবাস্ত্রের উন্নয়নমূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ভারত। সম্প্রতি রাজস্থান রাজ্যের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ পরীক্ষা পরিচালনা করা হয়েছে এবং সফল ভাবে উত্তীর্ণ হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। এসডিএলের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ‘ভার্গবাস্ত্রের’। যে কোনও ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। তারা আরও জানান, ‘ভার্গবাস্ত্র’ হলো একটি ভ্রাম্যমাণ, বহু-স্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাÑযা শত্রু ড্রোন, অস্ত্রসজ্জিত চালকবিহীন আকাশযান (ইউএভি), লোইটারিং মিউনিশন এবং স্বয়ংক্রিয় ড্রোন-ঝাঁককে ধ্বংস করতে সক্ষম। আকাশপথে আসা হুমকিগুলোকে প্রতিহত ও ধ্বংস করার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি আনগাইডেড রকেট এবং নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম মাইক্রো-মিসাইলের সমন্বয় ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র। বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে অন্যতম প্রচলিত হাতিয়ার ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘর্ষে ড্রোনের বহুল ব্যবহারের খবর প্রকাশ্যে এসেছে। এমনকি গত বছরে ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়েও ড্রোনের ব্যবহার হয়েছে। পাকিস্তানের দিক থেকে ড্রোন হামলা চালানো হলেও তার বেশির ভাগই প্রতিহত করে দিয়েছে ভারতীয় বাহিনী। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভার্গবাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা হয়েছে পোখরানে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ভূত ভূরাজনৈতিক পরিস্থিতিতে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার উপরে নজর দিচ্ছে দিল্লি। ‘ভার্গবাস্ত্র’ তৈরিও হয়েছে সেই লক্ষ্যেই। সূত্র : ইন্ডিয়া টুডে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd