1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত -৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
বাগেরহাট  প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আবু মুসা হাওলাদার, রাকিবুল ইসলাম খলিফা ও সালমা বেগম।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছ,  ওই গ্রামের আ. সালাম হাওলাদারের ছেলে আবু মুসা হাওলাদার তার কবলাকৃত সম্পত্তিতে বাড়িঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু ওই সম্পত্তির কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি ধমকি দিয়ে হয়রানি করে আসছে একই এলাকার সালে আহম্মদ গাজী ও তার লোকজন।
ঘটনার দিন বুধবার সকালে আবু মুসা হাওলাদর তার স্ত্রী  মিলে বসতবাড়ির ঘেড়াবেড়া দিচ্ছিলেন।  এ সময় প্রতিপক্ষ সালে আহম্মদ গাজী ও তার লোকজন লোহার রড- দা- শাবল ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে জীবন নাশের হুমকি ধমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় আবু মুসার স্ত্রী সালমা বেগম তাদেরকে গালমন্দ করতে নিষেধ  করায় প্রতিপক্ষ আবু মুসা গাজী ও তার লোকজন একযোগে হামলা চালিয়ে বেধরক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সালমা বেগমের ভাতিজা রাকিবুল খলিফা তার ফুফুকে বাচাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে।
আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd