1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

‎ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): ‎ ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন পাইকগাছার কৃষকেরা। মাঠে পাকা আমন ধান, কেটে রাখা ফসল পানিতে ভাসে ও আগাম শীতকালীন সবজি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বৃষ্টি ও দমকা হাওয়ায় ধান হেলে পড়া, কাটা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ঘূর্ণিঝড়টি সরাসরি উপকূলে আঘাত না হানলেও এর প্রভাবে খুলনা সহ আশপাশের জেলাগুলোতে ঝডো হাওয়া ও বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার পর্যন্ত চলতে থাকে। পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে  উপজেলায়  ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও আবহাওয়া জনিত কারণে উপকূল এলাকায় কৃষির মৌসুম দেরিতে শুরু হয়। সবেমাত্র উচু জমির পাকা ধান কাটা শুরু হয়। প্রায় ৫ শতাংশ ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে।

‎তবে বৈরী আবহাওয়ায় মাঠের পাকা ধান হেলে পড়া এবং কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটও কোথাও কোথাও সমস্যা তৈরি করেছে।আমনের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ঋণ ও বাড়তি খরচে চাষ করা ফসল নষ্ট হলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।‎উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সামাদ সরদার বলেন, এখন ধান কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয়ে আছি। কেটে রাখা ধান ভিজে গেলে আর রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে। হিতামপুর গ্রামের কৃষক সালাম মোড়ল বলেন, বৃষ্টির কারণে ঠিকমতো ধান কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও চাপ রয়েছে। আবহাওয়া দ্রুত ঠিক না হলে এবং ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, উপজেলাতে উচু ক্ষেতের ধান পাকা শুরু হয়েছে, বেশি পাকা ধান দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে রাখতে হবে। কাটা ধান যেন দীর্ঘ সময় ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়া অনুকূলে এলে সরিষা, মসুর ও শীতকালীন সবজিসহ অন্যান্য রবি ফসল বপনের পরামর্শ দেওয়া হবে।উপজেলায় মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। ভারী বৃষ্টিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহেও কর্মকর্তারা কাজ করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd