1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে গতকাল শনিবার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার পথে একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময়ে আরেকটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত হানা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হত। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া যেসব জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে। অন্যদিকে, এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নৌবাহিনী পাহারা দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd