1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, ৩৫ জন নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশটির বৃহত্তম ও কৌশলগত বিমানবন্দর ‘ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর’-এ বৃহস্পতিবার ভোরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে মোট ৩৫ জন নিহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়, যা পুরো রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রথমে অনেকে বিষয়টিকে ছোট বিস্ফোরণ মনে করলেও পরে জানা যায় এটি ছিল বড় ধরনের সশস্ত্র হামলা।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ হামলাকারী নিহত হয়, ৪ জন আহত এবং আরও ২০ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে, যার মধ্যে আরপিজি-৭, একে-৪৭, গ্রেনেড, বিস্ফোরক এবং যোগাযোগ সরঞ্জাম রয়েছে।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে আশপাশের এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হয়।আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নাইজারের নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। বিমানবন্দরটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা, যা বেসামরিক ও সামরিক উভয় কার্যক্রমে ব্যবহৃত হয়।

গত এক দশক ধরে বিদ্রোহ মোকাবিলা করছে নাইজার। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে, যা ওই সময় ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট গোষ্ঠী স্বীকার করেছিল।

এখন পর্যন্ত এই হামলায় কাউকে গ্রেপ্তারের আনুষ্ঠানিক তথ্য জানায়নি নাইজারের কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd