1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার দিনগত রাতে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তারের আগে এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd