1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মোরেলগঞ্জে ভূয়া এনজিওর নামে গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন : বাগেরহাটের মোরেলগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস) নামের একটি ভূইফোড় সংস্থা গ্রাহকদের কোটি  টাকা নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আর এম আধুনিক হাসপাতালের সামনে একটি ভাড়া বাসায় সম্প্রতি ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি এনডিএস নামের একটি বেসরকারি সংস্থা  তাদের শাখা কার্যালয় চালু করে। সেখানে ঋণ প্রদান, সঞ্চয় প্রকল্পসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
তারা সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে সদস্য সংগ্রহ করে। পরবর্তীতে সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ভর্তি ফি ও অন্যান্য খাতের কথা বলে পর্যায়ক্রমে বিপুল পরিমাণ টাকা জমা নেয়।এভাবে এলাকার অসংখ্য সদস্যের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগীরা জানায়, ১৫ নভেম্বের ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ করে কার্যালয় বন্ধ করে সংগৃহীত টাকা নিয়ে এলাকা থেকে চলে যান। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে। মোবাইলও বন্ধ।
এদিকে গ্রাহকরা সঞ্চয়ের টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই নিজেদের কষ্টার্জিত অর্থ হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। অভিযোগকারীদের দাবি, শুধু টাকা নয়, কার্যালয়ে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও সরিয়ে নেয়া হয়েছে। ঋণদান কর্মসূচি ও সঞ্চয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় এক কোটি টাকা  নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনার সদস্য একত্রিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও টাকা উদ্ধারের দাবিতে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান গ্রাহকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd