1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

জি-৭ শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিদেশ: জি-৭ সম্মেলনে ইরান চুক্তির পর এবার ইউক্রেন যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধে হয়তো নতুন কোনো অগ্রগতি সম্ভব। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। ইউরোপীয় নেতারা চান, রাশিয়াকে এমন একটি শান্তি চুক্তি মেনে নিতে চাপ দেওয়া হোক, যা ইউক্রেনের স্বার্থ রক্ষা করবে। তারা ইউক্রেনকে কোনোভাবেই রাশিয়ার কাছে ছাড় দিতে বাধ্য করার পক্ষপাতী নন। এদিকে, রাশিয়ার সামপ্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে অন্তত ১১ জন নিহত হওয়ার পর ইউক্রেনের প্রতি সমর্থন আরও জোরালো করার আহ্বান উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের জন্য নতুন সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্মেলনে ইউক্রেনের পাশাপাশি ইরান ইস্যুও গুরুত্ব পাচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামপ্রতিক শান্তি চুক্তি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জি-৭ নেতারা আলোচনা করবেন। এতে মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও অংশ নেবেন। ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সম্মেলনে জি-৭ দেশের পাশাপাশি ভারত ও ব্রাজিলসহ আরও কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd