1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

‘হাঙ্গার গেমস’-এ ফিরছেন জেনিফার লরেন্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দীর্ঘ বিরতির পর আবারও ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। জনপ্রিয় এই সিরিজের পরিচিত চরিত্র ক্যাটনিস এভারডিনের ভূমিকায় দেখা যাবে তাকে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে এবার ক্যাটনিস হয়ে পর্দায় ফেরার পাশাপাশি পুরোনো সহশিল্পীদের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন অভিনেত্রী। আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এটি মূল সিরিজের সরাসরি ধারাবাহিকতা নয়, বরং একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার গল্প তুলে ধরা হবে। তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা। আর প্রেসিডেন্ট স্নোর ভূমিকায় থাকছেন র‌্যালফ ফাইনস। সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেঙ্ কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন জেনিফার লরেন্স। সেখানে পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবারও দেখা হওয়ার অনুভূতি তুলে ধরেন তিনি। লরেন্স জানান, দীর্ঘদিন পর পরিচিত সহশিল্পীদের সঙ্গে দেখা হওয়াটা তার জন্য বেশ আবেগঘন অভিজ্ঞতা ছিল। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের ঘটনাটি ছিল বেশ মজার। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কোনো আমন্ত্রণ ছাড়াই তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন উডি। পুরোনো দিনের সেই দুষ্টুমির পুনরাবৃত্তিতে দারুণ উপভোগ করেছেন তিনি। নতুন সিনেমার কাজের পাশাপাশি এই পুনর্মিলন যেন ফিরিয়ে এনেছে ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের পুরোনো দিনগুলোর স্মৃতিও। সব মিলিয়ে নতুন সিনেমায় জেনিফার লরেন্সের প্রত্যাবর্তন এবং পুরোনো সহশিল্পীদের সঙ্গে তার পুনর্মিলনÑদুই বিষয়ই দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে। মূল গল্পের আগের সময়ের ঘটনা তুলে ধরলেও পরিচিত চরিত্র ও অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে ঘিরে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd