1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কপিলমুনি (খুলনা) অফিস: খুলনা গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার সৌজন্যে গতকাল কপিলমুনি সহচরী বিদ্যামন্দির
স্কুল এন্ড কলেজে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত ক্যাম্পে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপিথর সদস্য ও
কপিলমুনি ইউপিথর সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। সকাল ৯ টা থেকে
বিকাল ৩ টা পর্যন্ত পাইকগাছা, তালা ও ডুমুরিয়া থানা থেকে আগত শত শত নারী পুরুষ
রোগীদের ডাঃ আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকরা যত্ন সহকারে চিকিৎসা
সেবা প্রদান করেন। এ সময় রোগীদের ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি পরীক্ষা-নিরীক্ষা,
ফ্রি চশমা প্রদান ও ওষুধ দেওয়া হয়। ফ্রি অপারেশন করার জন্য রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালের
নিজস্ব ব্যবস্থাপনা সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়।সময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন
বিএনপিথর সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কে কে এস পির আহবায়ক এম আজাদ হোসেন,
হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক সহ সম্পাদক
মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার, ৪ নম্বর
কপিলমুনি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ গাজী প্রমূখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd