1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রকল্প
কমিটির অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে
বিভিন্ন রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝেও চিকিৎসা
সহায়তার চেক বিতরণ করা হয়।
সোমবার (০২ নভেম্বর) বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের
প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাগেরহাট
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের
সহ সভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, বিএনপি
নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ, শরিফ মোস্তফাজামাল লিটুসহ
সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম
বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে
দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে
আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা
হয়।
এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি
অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান জেলা পরিষদের একটি
গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের
সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও
মানবিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd