সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাগরে নিম্নচাপ, চট্টগ্রাম বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রতিনিধি: / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগোতে পারে ও ঘনীভ‚ত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শুক্রবার আবহাওয়ার এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপটি অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। এবারের ঘূর্ণিঝড় ‘রেমাল’ নামটি ওমানের দেওয়া। আরবি শব্দ রেমাল অর্থ ‘বালু’।


এই বিভাগের আরো খবর