শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস
হরিঢালীর উত্তর সলুয়া গ্রামে জিয়ারুল মজলিস (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে
পাইকগাছা থানা পুলিশ। জিয়ারুল উত্তর সলুয়া গ্রামের মৃত নওয়াব আলী মজলিসের পুত্র। তিনি
দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কোনো এক সময়
বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন জিয়ারুল। বুধবার
সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্য ও স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ
দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ
উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য খুলনায়
পাঠানো হয়। প্রাথমিক পর্যায়ে সুরতহাল রিপোর্টে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া
যায়নি বলে জানিয়েছেন পুলিশ। মৃত্যুর কারণ জানতে চাইলে নিহতের স্ত্রী জানান, “এর আগেও
একবার তিনি বিষ পান করেছিলেন। চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলি। এরপর থেকে
তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ বিষয়ে হরিঢালী ইউপ্#ি৩৯;র ৮নং ওয়ার্ড সদস্য বিষু পদ
রায় বলেন, “জিয়ারুল ভালো মানুষ ছিলেন। তবে কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায়
ভুগছিলেন। তবে জিয়ারুলের মৃত্যুর প্রকৃত কারণ হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের মাধ্যমে
নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।