1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ি গ্রেপ্তার, ৪৩১বস্তা ধান জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬

ফকিরহাট  প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় বহনকারি ট্রাকসহ ৪৩১বস্তা ধান জব্দ করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৭ জুন) সকালে ফকিরহাট মযেল থানায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে বলে জানান।

ধান ব্যবসায়ি সাধান ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাওয়ার পথে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: হাসানুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৪, তারিখ-১৭/০৬/২০২৬ইং।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্রাকসহ বস্তা ভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd