1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

চলতি বছরে আর মাঠে ফেরা হচ্ছেনা নাহিদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গত সেপ্টেম্বরে আবারও চোট পেয়েছিলেন নাহিদ রানা। এ কারণে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় গিয়েছেন এই পেসার। সেখানে পৌঁছে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেন নাহিদ। নতুন করে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, ল্যাব্রামে চোট পেয়েছেন তিনি। এ ধরনের চোট থেকে সেরে উঠতে সময় প্রয়োজন। আপাতত অস্ট্রেলিয়াতেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন এই পেসার। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার। এরপরই বোলিং শুরু করতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। অস্ট্রেলিয়ায় বোলিং শুরুর পরিকল্পনা থাকলেও পুরোপুরি সেরে ওঠার আগে তাড়াহুড়ো করতে চান না সংশ্লিষ্টরা। তাই নাহিদকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চলতি বছরে আর মাঠে নামছেন না নাহিদ। পুনর্বাসন ও ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী জানুয়ারিতে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd